২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৮ জানুয়ারি ২০২১ www.24ghonta.news৫ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ৫ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

লক্ষ্মীপুরে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ । ১০:০১ রাত

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে রাস্তার পাশে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় কাশেম আলী (২৭) নামে এক ইটভাটা শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক এলাকা থেকে মরদেহটি উদ্ধারের পর লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে ইটভাটা শ্রমিককে হত্যার পর গলায় মাফলার পেঁছিয়ে মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।

নিহত কাশেম আলী সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আবু তাহেরের ছেলে। সে জসিম ব্রিকস্ নামে স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, গত কয়েকদিন স্থানীয় জসিম ব্রিকস ফিল্ডে ইট তৈরির কাজ শেষে সোমবার ভোরে বাড়ি ফিরছিলেন শ্রমিক কাশেম আলী। সকালে আন্দার মানিক এলাকায় বাড়ির কাছাকাছি পৌঁছালে কে বা কাহারে তাকে হত্যার পর রাস্তার পাশে গাছের সাথে ঝুলিয়ে রাখে। এসময় তার হাটু মাটির সাথে লেগে ছিলো। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় তেয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ইবনে ওমর হোসাইন ভুলু বিষয়টি নিশ্চিত করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা এখনি সঠিক ভাবে বলা যাচ্ছে না। ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিহতের বাড়িতে চলছে আহাজারি। দূরদূরান্ত থেকে মানুষজন ছুটে আসছেন এমন মর্মান্তিক খবর শুনে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন