২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৯ জানুয়ারি ২০২১ www.24ghonta.news৬ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ৬ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ । ৭:৪৪ রাত

পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি।মনোনয়ন বাছাই ৪ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।

ইসি সচিব বলেন, এ ধাপের সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

উল্লেখ্য, প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে গত ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ১৬ জানুয়ারি ভোটগ্রহণ সম্পন্ন হয়। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি ও চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন