২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৯ জানুয়ারি ২০২১ www.24ghonta.news৬ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ৬ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডের বার আউলিয়ায় প্রভিটা ফিড গ্রুপকে পরিবেশের ৫০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ । ১১:৪২ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না করায় সীতাকুণ্ডের বার আউলিয়ায় প্রভিটা ফিডস লিমিটেড’ এবং ‘প্রভিটা পোল্ট্রি ফিড লিমিটেড’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

মঙ্গলবার (১৯জানুয়ারী) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশের লাইন্সেস নবায়ন না করার অপরাধে উক্ত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, উক্ত প্রভিটা গ্রুপকে পরিবেশের লাইন্সেস নবায়ন না করার অপরাধে প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে এ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন