২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৯ জানুয়ারি ২০২১ www.24ghonta.news৬ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ৬ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

খাগড়াছড়ি পৌরসভার সদ্য সাবেক মেয়রের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ । ১১:৫১ রাত

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পৌরসভার নির্বাচন চলাকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয় ভাংচুর, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সাবেক মেয়র রফিকুল আলমসহ তাঁর সমর্থকদের বিরুদ্ধে ৩ টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সদর থানায় মামলা গুলো গ্রহণের কথা নিশ্চিত করেন অফিসার ইনচার্জ(ওসি) মুহম্মদ রশীদ।

মামলার এজাহারে, গত ১৬ জানুয়ারী দুপুরে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের নির্দেশে পৌরসভার ৬নং ওয়ার্ডের শালবন ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে ভাংচুর করা হয়। এছাড়া ভোট কেন্দ্রে আসা ভোটার ও আওয়ামীলীগ সমর্থিত নেতাকর্মীদের ভয়-ভীতি প্রদর্শন এবং মহিলাদের শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ করা হয়েছে।

খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগের ৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. মতি, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাব্বি ও জেলা মহিলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মেহেরুন নেছা মামলাগুলো দায়ের করেন।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহম্মদ রশীদ জানান, সাবেক মেয়র রফিকুল আলমকে তিনটি মামলায় অন্যতম আসামী করে একাধিক ব্যক্তির বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারী খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে শালবনের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী নির্মলেন্দু চৌধুরী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী রফিকুল আলমের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

২৪ ঘণ্টা/প্রদীপ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন