২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১৯ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৬ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

ফুলকলির দুই কেজি মিষ্টির প্যাকেটের মূল্য ২১ টাকা!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ । ৩:৩৮ বিকাল

ফুলকলির মিস্টির একটি শোরুমে রসমালাইর গায়ে কোনো উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ নাই। আবার কোনো কোনো মিষ্টি গতকাল শো রুমে এসে পৌছলেও পরেরদিন পর্যন্ত উৎপাদন এবং মেয়াদের স্টিকার লাগাতে ভুলে গেছে কর্তৃপক্ষ।

এছাড়াও শো রুমে গণনা করে ৩৩ বক্স রসমালাই দেখা গেলেও মেলেনি সে পরিমাণ মেয়াদের স্টিকার। এমনকি দুই কেজি ওজনের প্যাকেটের মূল্য রাখা হচ্ছে ২১ টাকা।

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকার বিভিন্ন মিস্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ফুলকলির একটি শো রুমে বিষয়গুলো ধরা পড়ে। আজ রবিবার বেলা সাড়ে ১২টা থেকে পৌণে দুইটা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, অভিযানের সময় ফুলকলির শো রুম কর্তৃপক্ষকে মিস্টি ও রসমালাইয়ের গায়ে মেয়াদের স্টিকার নেই কেন জানতে চাইলে কর্তপক্ষ সরল উত্তর দেন তারা স্টিকার লাগাতে ভুলে গেছেন।

এছাড়া অভিযানের সময় যতগুলো রসমালাই বক্স পাওয়া গেছে সে পরিমাণ স্টিকার তারা দেখাতে পারেনি। অন্যদিকে প্রতিষ্ঠানটিতে দুই কেজি মিস্টির প্যাকেটের মূল্য রাখা হচ্ছে ২১ টাকা।

নানা অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন