২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৩ জানুয়ারি ২০২১ www.24ghonta.news১০ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ১০ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লয়েড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ । ১১:২৫ সকাল

ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী নির্বাচিত হলেন জেনারেল লয়েড অস্টিন।

শুক্রবার ভোটাভুটির মাধ্যমে অবসরপ্রাপ্ত এই আফ্রিকান আমেরিকানকে প্রতিরক্ষামন্ত্রী নির্বাচিত করেছে মার্কিন সিনেট। খবর সিএনএন’র।

লয়েড অস্টিন ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ থেকে জেনারেল হিসেবে অবসর নেন।

বৃহস্পতিবারের ভোট সিনেটে তার চূড়ান্ত নির্বাচনের পথ সুগম করে। শুক্রবার ৯৩-২ ভোটে তিনি নির্বাচিত হন। শুধু দুই রিপাবলিকান সিনেটর তাকে ভোট দেননি।

প্রতিরক্ষামন্ত্রী নির্বাচনের মধ্য দিয়ে বাইডেন তার আরও একটি গুরুত্বপূর্ণ বিভাগের প্রধানের পদ পূরণ করলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন