২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৩ জানুয়ারি ২০২১ www.24ghonta.news১০ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ১০ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

ওবায়দুল কাদেরের নির্দেশে কোম্পানীগঞ্জের হরতাল প্রত্যাহার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ । ৭:৫১ রাত

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সদস্য বলার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে রোববারের (২৪ জানুয়ারি) পূর্ব ঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান হরতাল কর্মসূচি প্রত্যাহারের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে এই হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ওবায়দুল কাদেরের বরাত দিয়ে তিনি দাবি করেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল দাবি বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সদস্য বলার প্রতিবাদে শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় অবস্থান ধর্মঘট থেকে রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি ঘোষণা করেছিল কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন