২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৪ জানুয়ারি ২০২১ www.24ghonta.news১১ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ১১ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ । ১২:৫২ দুপুর

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে মো. ফারুক (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পশ্চিম গোমদন্ডী আফজাল তালুকদার বাড়ী থেকে ঝুলন্ত অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মো.ফারুক একই এলাকার মো. হারুনের ছেলে। সে দিনমজুরের কাজ করতো বলে জানা গেছে। ফারুক স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। তবে শনিবার সন্ধ্যায় তার স্ত্রী নগরীতে একটি সামাজিক অনুষ্ঠানে চলে যান। এরপর রাত ১১টার বাড়ী ফিরে দেখতে পান ঘরের দরজা বন্ধ করে সিলিংয়ের সাথে গামছা গলায় প্যাছানো ফারুকের ঝুলন্ত লাশ। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।

২৪ ঘণ্টা/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন