নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় খালের ওপর নির্মিত একটি চারতলা ভবন ধসে পড়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ এবং ফায়ার সার্ভিস।
রবিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ওই খালের ওপর আরো ভবন রয়েছে। ফলে আতঙ্কে ছড়িয়েছে আশেপাশের বাসিন্দাদের মধ্যে।

জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানান, রবিবার বিকালে ওই ভবনটি হঠাৎ ধসে পড়ে। ভবনের ভেতরে বেশ কয়েকজন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা উদ্ধারে কাজ করছি।
এর আগে শুক্রবার রাত ১১টার দিকে শহরের খানপুরের ব্রাঞ্চ রোড এলাকায় একটি চারতলা বাড়ি পাশের একটি বাড়ির ওপর হেলে পড়েছিল। এলাকাবাসী ৯৯৯ এ ফোন দিয়ে জানানোর পর ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ । ৫:৫১ সন্ধ্যা