২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৫ জানুয়ারি ২০২১ www.24ghonta.news১২ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

দেশে এসে পৌঁছেছে করোনার ৫০ লাখ ডোজ টিকা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ । ১২:৩৬ দুপুর

সরকারের কেনা ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনাভাইরাসের টিকার তিন কোটি ডোজের মধ্যে ৫০ লাখ ডোজের প্রথম চালান দেশে এসে পৌঁছেছে।

সোমবার সকাল ১১টার দিকে টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে গত বৃহস্পতিবার ভারত সরকারের উপহার হিসেবে বাংলাদেশে টিকার ২০ লাখ ডোজ এসে পৌঁছায়।

টিকাগুলাে সংরক্ষণের জন্য বেক্সিমকোর ওয়্যারহাউসে নিয়ে যাওয়া হবে। এরপর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারিখে তা জেলা-উপজেলার নির্ধারিত স্থানে পৌঁছে দেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন