২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৭ জানুয়ারি ২০২১ www.24ghonta.news১৪ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

বিএনপির কাউন্সিলর প্রার্থী মনির ভোট বর্জন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ । ২:৫৫ দুপুর

চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক) নির্বাচনে ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনি নিজের ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেন, সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীরা তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি। প্রতিবাদে মনোয়ারা বেগম মনি নির্বাচন বর্জন করেছেন।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে লালখানবাজার মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মনোয়ারা বেগম মনি। এসময় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

মনোয়ারা বেগম মনি অভিযোগ করেন, আমি নিজের ভোটই দিতে পারিনি। আমার এজেন্টদের মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের ওপর হামলা হয়েছে।

মনোয়ারা বেগম মনি তার মতো সব বিএনপির প্রার্থীকেও নির্বাচন বর্জনের আহ্বান জানান। তিনি আরও বলেন, এখনই এ নির্বাচন স্থগিত করতে হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন