২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৭ জানুয়ারি ২০২১ www.24ghonta.news১৪ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

এসএসসির প্রকাশিত সিলেবাস বাতিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ । ৫:৩৪ সন্ধ্যা

সদ্য প্রকাশিত মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) সংক্ষিপ্ত সিলেবাস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার বা বৃহস্পতিবারের মধ্যেই এ সিলেবাস প্রত্যাহার করা হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের এনসিটিবির যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছিলো তা নিয়ে বিতর্ক আছে।

অভিভাবকদের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়। এর প্রেক্ষিতে এসএসসি শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ৩২টি বিষয়ের ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস করে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সংক্ষিপ্ত সিলেবাসের খসড়া তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহাসহ এনসিটিবি কারিকুলামের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকরা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন