২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৮ জানুয়ারি ২০২১ www.24ghonta.news১৫ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ১৫ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

এমপি হিসেবে প্রথম টিকা নিলেন জুনাইদ আহমেদ পলক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ । ১১:৪৬ সকাল

সংসদ সদস্যদের (এমপি) মধ্যে প্রথম টিকা নিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি এই টিকা নেন।

টিকা নেওয়ার পর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, টিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজবকে ভুল প্রমাণ করে সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে প্রথম টিকা নিলাম।

আমি ভালো আছি, কোন সমস্যা হচ্ছে না। আপনারাও টিকা নিন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন