২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৮ জানুয়ারি ২০২১ www.24ghonta.news১৫ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ১৫ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ । ৫:৪২ সন্ধ্যা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৫ বসতঘর। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পৌর সদরের মুন্সিপাড়া নবীদুর রহমানের বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রূপক কান্তি সরকার।

তিনি বলেন, বোয়ালখালী ফায়ার সার্ভিস ষ্টেশনের দুইটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থরা হলেন, মো. আলতাফ, মো.ইসমাইল, মো. ফরিদ, কামাল ও জোহরা বেগম।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন