২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩০ জানুয়ারি ২০২১ www.24ghonta.news১৭ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ১৭ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

লোহাগাড়ায় নিখোঁজের এক মাস পর জাতীয় পার্টি নেতার মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১ । ৮:৪০ সকাল

লোহাগাড়া প্রতিনিধি: এক মাস আগে নিখোঁজ হওয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকায় একটি খামারের পাশে ‘গলিত মরদেহ’ পাওয়া যায়।

আনোয়ার হোসেন জাতীয় পার্টির লোহাগাড়া উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য। তিনি লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকার আহমদ হোসেনের ছেলে।

গত ২৯ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, লোহাগাড়ার দরবেশহাট এলাকার একটি খামারের পাশে নিখোঁজ আনোয়ার হোসেনের গলিত মরদেহ পাওয়া গেছে।

পুলিশ মরদেহ উদ্ধার কাজ চালাচ্ছে।
নিখোঁজের পর ৩১ ডিসেম্বর আনোয়ার হোসেনের পরিবার লোহাগাড়া থানায় একটি নিখোঁজ ডায়রি করেন।

২ জানুয়ারি একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে আনোয়ার হোসেনের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে বলে পুলিশকে জানায় তার পরিবার।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন