২৪ ঘন্টা নিউজ
সোমবার ১ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news১৯ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ১৯ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

মিয়ানমারে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে,জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ । ৯:৩১ সকাল

মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন ভাইস প্রেসিডেন্ট মিন্ট সোয়ে। ক্ষমতা গ্রহণের পরই এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

সোমবার ভোরে দেশটির রাষ্ট্রপতি উইন মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ দলের শীর্ষ নেতাদের আটক করে সেনাবাহিনী।

গেল বছরের ৮ নভেম্বরের সাধারণ নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি)
বড় জয় পায়। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩২২টি আসন, যদিও এনএলডি ৩৪৬টি পায়।

এদিন নব-নির্বাচিত সংসদের প্রথম অধিবেশন হবার কথা ছিল। তার আগেই সেনাবাহিনী ক্ষমতা নিজেদের পক্ষে নিলো।

এদিকে রাজধানী নিপিডসহ প্রধান শহর শহরগুলোতে মোবাইল ইন্টারনেট এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারও বন্ধ রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন