২৪ ঘন্টা নিউজ
সোমবার ১ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news১৯ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ১৯ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

রেলের নতুন ডিজি ধীরেন্দ্র নাথ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ । ৮:২৮ রাত

বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ধীরেন্দ্র নাথ মজুমদার।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে ধীরেন্দ্র নাথ মজুমদার বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে নিয়োজিত ছিলেন। আজ থেকেই তিনি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে রেলের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন মো. শামসুজ্জামান। তিনি অবসরে যান ৩১ জানুয়ারি রবিবার।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন