২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news২০ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ২০ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডের জোড়আমতলে শীতার্থদের মাঝে ইউপি সদস্য কফিল উদ্দিনের কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ । ৬:৪৩ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডে দেড়শত শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার জোড়আমতল এলাকার ১ নম্বর ওয়ার্ডের রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান কফিল উদ্দিনের ব্যক্তিগত পক্ষ থেকে গ্রামের অসহায় মানুষদের মাঝে উক্ত কম্বল বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উল্লাহ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান, হানিফ সওদাগর, মোহাম্মদ রফিক, ছাত্রলীগ নেতা রুবেল, মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ গোলাম ফারুক, এসকান্দরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য কফিল উদ্দিন বলেন, আমি ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে আমার ওয়ার্ডে প্রায় এক কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাস্তাঘাট নির্মাণ, গাইড ওয়াল নির্মাণ, পুরো গ্রামে সোলার স্ট্রিক লাইক স্থাপনসহ করোনাকালীন নিজের ব্যক্তিগত পক্ষ থেকে গরীব-দুঃখীদের মাঝে ত্রাণ বিতরণ করেছি। আমার এ সহযোগিতা সবসময় চলমান থাকবে।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন