২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news২১ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ২১ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ । ৮:৩৯ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (৩ ফেব্রুয়ারি) শ্বশুর জমির উদ্দিন ড্রাইভারকে (৫৫) আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম। জমির উপজেলার পূর্ব কালুরঘাট কামাল মেম্বারের বাড়ীর মৃত আবদুস সালামের ছেলে।

তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) রাতে ধর্ষণের শিকার গৃহবধু বাদী হয়ে মামলা দায়ের করলে আসামীকে রাতেই গ্রেফতার করা হয়।

গত ২৬ জানুয়ারি রাতে ঘরে একা পেয়ে ছেলের বউকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার আগের দিন বাদীর স্বামী গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলেন।

২৪ ঘণ্টা/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন