২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news২২ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ২২ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

চট্টগ্রামে আরও ৭২ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ । ১২:০০ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে নতুন করে ৭২ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৫৬ জন এবং উপজেলাগুলোতে ১৬ জন। 

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১৩৬৬ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৭২ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৩৩ হাজার ২৮৭ জন। এর মধ্যে নগরে ২৫৯৯৯ জন এবং উপজেলায় ৭২৮৮ জন।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮০টি নমুনা পরীক্ষা করে ১৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮১৮টি নমুনা পরীক্ষা করে ১৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৩৯টি নমুনা পরীক্ষা করে ২০ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৩টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৩টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪০টি নমুনা পরীক্ষা করে ১১ জন এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৬৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৬৮ এবং উপজেলায় ১০১ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩০ হাজার ৮৪৭ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন