২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news২২ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ২২ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডের শীতলপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি দিদারের কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ । ৫:৫৬ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের শীতলপুরস্থ বগুলা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল বিতরণ করছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

আজ বৃহস্পতিবার বিকালে তিনি আগুনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ইদ্রিস, সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বেলাল হোসেন,স্থানীয় ইউপি সদস্য মোঃ বাবলু, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসমাইলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা পৌনে ৭টার সময় শীতলপুরের বগুলা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬০ টি ভাড়াঘর, রাইসমিলসহ ৬টি দোকানঘর পুড়ে সম্পুর্ণ ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্তরা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন