২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news২২ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ২২ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডের কুমিরায় ট্রাকের ধাক্কায় ফেনী জেলা পুলিশের এএসআই নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ । ৭:১৩ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শ্রী নিপন চাকমা (৪৭) নামে এক এএসআই নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার(৪ ফ্রেব্রুয়ারী) বিকাল তিনটার সময় উপজেলার ছোট কুমিরা মছজিদ্দা এলাকায় মহাসড়কের বাইপাসে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নিপন চাকমা রাঙ্গামাটি জেলার কাউখালী থানার উল্টা রাঙ্গীপাড়া কমলগতির নিরোধ রঞ্জন চাকমার পুত্র।

জানাযায়, ফেনী জেলা পুলিশ লাইনে কর্মরত নিপন চাকমা মোটর সাইকেল যোগে চট্টগ্রামে আসার পথে কুমিরা এলাকায় চট্টগ্রামমূখী একটি ট্রাক (চট্টমেট্টো ট-০৫০৩৬৩) পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই এএসআই নিপন চাকমা মারা যান। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস দল গিয়ে লাশটি উদ্ধার করে হাইওয়ে থানার নিকট হস্তান্তর করে।

এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, নিহত ব্যক্তি একজন পুলিশ সদস্য। তিনি ফেনী থেকে মোটর সাইকেল যোগে চট্টগ্রামে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত হন। ট্রাক চালক বাবলু(২১) কে গাড়িসহ আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন