২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৫ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news২৩ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ২৩ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

চট্টগ্রামে আরও ৬৮ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে করোনা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ । ১০:২৫ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে নতুন করে ৬৮ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৫৩ জন এবং উপজেলাগুলোতে ১৫ জন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১৮২৫ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৮ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৩৩ হাজার ৩৫৫ জন। এর মধ্যে নগরে ২৬০৫২ জন এবং উপজেলায় ৭৩০৩ জন।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষা করে ৪২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮৮১টি নমুনা পরীক্ষা করে ১০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৬৪টি নমুনা পরীক্ষা করে ৭ জন, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭১টি নমুনা পরীক্ষা করে ১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩০৭টি নমুুুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

এদিন সিভাসু ল্যাব, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৬৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৬৮ এবং উপজেলায় ১০১ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩০ হাজার ৮৪৭ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন