২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৫ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news২৩ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ২৩ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

নাফ নদে কোস্টগার্ডের অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ । ৪:৪১ বিকাল

কক্সবাজারের টেকনাফে নাফ নদে অভিযান চালিয়ে এক লাখ পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাবরাং বড় খালসংলগ্ন নদীতে এ অভিযান চালানো হয়।

জব্দ ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

শুক্রবার সকালে এক ব্রিফিংয়ে কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সাইয়েদুল মোরসালিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবর পেয়ে নাফ নদে টহল জোরদার করা হয়। রাত সাড়ে ১২টার দিকে নদী সাঁতরে একজন পাচারকারী একটি বস্তা নিয়ে অনুপ্রবেশ করতে থাকে। এ সময় কোস্টগার্ড সদস্যরা স্পিডবোট নিয়ে ধাওয়া করলে বস্তা ফেলে পালিয়ে যায় সে। পরে বস্তা খুলে এক লাখ পাঁচ হাজার ইয়াবা পাওয়া যায়।

পাচারকারী ওই ব্যক্তি সাঁতরে সীমান্তের জিরো লাইন অতিক্রম করায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন