২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৫ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news২৩ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ২৩ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

দেশে করোনায় মৃত্যু ৭ : শনাক্ত ৪৩৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ । ৪:৫৪ বিকাল

২৪ ঘণ্টা ডট নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩৫ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৭ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮১৮২ জন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে আরও ৫০৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮২ হাজার ৪২৪ জন হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন