২৪ ঘন্টা নিউজ
রবিবার ৭ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news২৫ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ২৫ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

লোহাগাড়ায় বায়তুশ শরফ ইছালে ছাওয়াব মাহফিল পরিদর্শনে শিক্ষা উপমন্ত্রী নওফেল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ । ১:০৩ রাত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩দিন ব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলের সমাপনী দিবসে মাহফিল পরিদর্শন ও আখেরী মোনাজাতে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা আখতরাবাদ এলাকায় তিনি মাহফিলে এসে পৌঁছান।

এসময় তিনি বিশাল মাহফিল এলাকা ঘুরে দেখেন। পরে মোনাজাতে অংশ নেন। মাহফিলে আসরের নামাজের পূর্বে মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের নতুন পীর আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)।

পরিদর্শনকালে শিক্ষা উপমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জিতু, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক চৌধুরী ফজলে এলাহী আরজু, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।

২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন