২৪ ঘন্টা নিউজ
রবিবার ৭ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news২৫ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ২৫ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

বন্ধুর প্রেমিকাকে ‘ডিস্টার্ব’ করায় দা নিয়ে ধাওয়া!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ । ৬:৩৯ সন্ধ্যা

বন্ধুর প্রেমিকাকে ‘ডিস্টার্ব’ করে প্রতিপক্ষ। তাই তাদের শায়েস্তা করতে দা নিয়ে ধাওয়া দিয়েছেন শফিকুল ইসলাম জনী! তবে কোন ধরনের অঘটন ঘটার আগেই তাকে আটক করে চট্টগ্রামের মহানগরীর ডবলমুরিং থানা পুলিশ। উদ্ধার করেছে একটি বড় দা।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, শফিকুল ইসলাম জনী এবং তার দুই সহযোগী একটি গ্যাং মেইনটেইন করত। জনীর এক বন্ধুর প্রেমিকাকে ‘ডিস্টার্ব’ করে প্রতিপক্ষরা। সেটার প্রতিশোধ নিতেই এই দা নিয়ে ধাওয়া দেয় প্রতিপক্ষকে। সেখান থেকেই হাতেনাতে আটক করা হয় তাকে। তবে বাকি দুইজন পালিয়ে যায়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন