২৪ ঘন্টা নিউজ
সোমবার ৮ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news২৬ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ২৬ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

চট্টগ্রামে আরও ৮০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে করোনা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ । ৮:৫৫ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে নতুন করে ৮০ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৭২ জন এবং উপজেলাগুলোতে ৮ জন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১৫২০ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৮০ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৩৩ হাজার ৪২৪ জন। এর মধ্যে নগরে ২৬১৭৬ জন এবং উপজেলায় ৭৩২৭ জন।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৩টি নমুনা পরীক্ষা করে ৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৮৫টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৬৪টি নমুনা পরীক্ষা করে ১৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষা করে ৮ জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২২টি নমুনা পরীক্ষা করে ১৭ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০৪টি নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করে ৩ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫টি নমুনা পরীক্ষা করে ৩ শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯০টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৬৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৬৮ এবং উপজেলায় ১০১ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩১ হাজার ৫০ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন