২৪ ঘন্টা নিউজ
সোমবার ৮ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news২৬ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ২৬ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ । ৪:১৬ বিকাল

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বোয়ালখালীতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।

জেলা খাদ্য অফিসার নাজসুম সুলতানা সীমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি)মো.মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.মোহাম্মদ জিল্লুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মো.তরিকুল ইসলাম, সমাজ সেবা অফিসার মো. দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান কাজল দে, আবদুল মান্নান মোনাফ, এস এম জসিম উদ্দিন, আবু তাহের, ক্যাব বোয়ালখালী শাখার সভাপতি ওবায়দুল হক হক্কানি, সাংবাদিক সৈয়দ মো. নজরুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ আবছার, এস এম জিবু, মোহাম্মদ জাহিদ।

২৪ ঘণ্টা/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন