২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১৯ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৬ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

ফটিকছড়িতে ৩ ডাকাত গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ । ১১:১৩ রাত

ফটিকছড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ৩ ডাকাতকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, ফটিকছড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর ধুরুং গ্রামের অচি সওদাগর বাড়ীর সোলাইমানের পুত্র মোঃ হাসান (৩৮), লেলাং ইউপির ৭নং ওয়ার্ডের হাদিনগর গ্রামের হাফেজ মাওলানা আমির হোসেনের পুত্র মোঃ রাশেদ (২২), ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড উত্তর ধুরুং এলাকার খতিফের বাপের বাড়ী সংলগ্ন আলী হোসেন মুন্সীর বাড়ীর আবুল বশরের পুত্র মো: জাহাঙ্গীর।

আইনি প্রক্রিয়া শেষে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতার বলেন, থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ৩ ডাকাত স্বীকারোক্তি দিয়েছে তারা বিভিন্ন ডাকাতির ঘটনার সাথে জড়িত এবং তাদের সহযোগীদের নাম বলেছে তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন