২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news২৭ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ২৭ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

সিএমপিতেও শুরু হলো করোনা ভ্যাকসিন কার্যক্রম

সিএমপি করোনা ভ্যাকসিন কেন্দ্রের উদ্বোধন
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ । ৬:৫৩ সন্ধ্যা

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনে মহামারি করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমএপি)’র করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এই কেন্দ্রে প্রথম দিনেই সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর করোনা ভাইরাসের সুরক্ষা টিকা নেন। তাছাড়া এ টিকাদান কেন্দ্রে সাধারণ মানুষের পাশাপাশি চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)র প্রায় দুশতাধিক সদস্য/সদস্যা করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন বলে জানা যায়।

নারী ও বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হচ্ছে জানিয়ে সিএমপি কমিশনার সলেহ মোহাম্মদ তানভীর বলেন, অ্যাপসের মাধ্যমে এ কেন্দ্রে ১৪৪২ জন টিকা গ্রহনের জন্য আবেদন করেছেন।

আজ প্রথমদিন প্রায় ২শ পুলিশ সদস্যসহ মোট ৩০০ জনের মতো টিকা গ্রহণ করার কথা রয়েছে। তবে সিএমপির কেন্দ্র থেকে টিকা গ্রহন করতে আবেদনকারীর প্রত্যেকে টিকা নিতে পারবেন।

যারা যারা আসবে আমরা সবাইকে টিকা দিয়ে দিবো। তবে নারী ও বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হচ্ছে। টিকাদান কর্মসূচির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।

২৪ ঘন্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন