২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news২৭ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ২৭ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

ইমাম বুখারীর গভীর নিষ্ঠা ও অসামান্য কীর্তির স্বাক্ষর বুখারি শরিফ : সৈয়দ সাইফুদ্দীন হাসানী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ । ১০:০৭ রাত

ফটিকছড়ি প্রতিনিধিঃ মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক মনীষী শায়খুল ইসলাম ইমামে আহলে সুন্নাত শাহ্সূফী আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) ৮৪ তম খোশরোজ শরীফ উদযাপনে মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলে সোমবার খতমে কুরআন ও খতমে বুখারি শরিফের আয়োজন করা হয়।

মাহফিলে সভাপতির বক্তব্যে মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেছেন, কুরআন মজিদের পর বিশুদ্ধ নির্ভরযোগ্য দালিলিক হাদিস শরীফ গ্রন্থই হলো ৩০ পারা সম্বলিত বুখারি শরীফ। বিদগ্ধ হাদিসবেত্তা ইমাম বুখারীর (রহ.) গভীর নিষ্ঠা, পরিশ্রম এবং দ্বীনের জন্য মেহনতের উজ্জ্বলতর সাক্ষী বুখারি শরিফ। বিশুদ্ধ নির্ভরযোগ্য এ হাদিস শরিফ সংকলন হযরত ইমাম বুখারির (রহ.) অসামান্য কীর্তির স্বাক্ষর। যা পাঠে মুমিন মুসলমানরা হেদায়তের দীক্ষা পায় এবং এর পাঠকারীর অশেষ সওয়াব মেলে।

খতমে বুখারি শরিফ মাহফিলে বিশিষ্ট আলেমদের মধ্যে ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ফক্বীহ আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ, ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি হারুনুর রশীদ, নেছারিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন ছিদ্দিকী, অধ্যক্ষ আল্লামা গোলাম মুহাম্মদ খান সিরাজী, বুড়িশ্চর জিয়াউল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা এসএম ফরিদ উদ্দিন, অধ্যক্ষ আল্লামা সৈয়দ খোরশিদ আলম, অধ্যক্ষ আল্লামা মোসলেহ উদ্দিন আল মাদানি, অধ্যক্ষ আল্লামা ইব্রাহিম কাশেম, ফয়জুল বারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান, আল্লামা সালেহ সুফিয়ান ফরহাদাবাদী, ড. আল্লামা খলিলুর রহমান, আল্লামা বশির উদ্দিন, আল্লামা বাকের আনসারী, মাওলানা হাফেজ কবির হোসেন, হাফেজ মাওলানা মাকসুদুর রহমান প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন