২৪ ঘন্টা নিউজ
বুধবার ১০ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news২৮ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ২৮ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

ভয়াবহ আগুনের কবলে আবুল খায়ের স্টিল মিল!

ভয়াবহ আগুনের কবলে আবুল খায়ের
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ । ৫:৫২ সন্ধ্যা

চট্টগ্রাম ডেস্ক : ভয়াবহ আগুনের কবলে পড়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাট এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মিল। আগুন নিয়ন্ত্রণে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের ৭টি গাড়ি চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ পরিচালক আজিজুল ইসলাম জানান, আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২ টা ৪০ মিনিটের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড, কুমিরা, ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৭টি গাড়ি আগুন দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে এখন পর্যন্ত আগুনে কোন হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

২৪ ঘণ্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন