২৪ ঘন্টা নিউজ
বুধবার ১০ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news২৮ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ২৮ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন

সীতাকুণ্ড ইটভাটা অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ । ৬:৪৭ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে পরিবেশের ছাড়পত্র বিহীন একটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারী) সকাল থেকে উপজেলার ৫নং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অনন্তপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।

সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলমান অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহ-পরিচালক আফজারুল ইসলাম।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সহকারী কমিশনার(ভূমি) রাশেদুল ইসলাম, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার নুরুল আলম দুলাল, সদর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শাহ আলম।

অভিযানে সহযোগীতা করেন র‌্যাব ৭, চট্টগ্রাম জেলা পুলিশ, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিসের দমকল বাহিনী টিম এবং আনসার সদস্যবৃন্দ।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ নুর জাহান গ্রুপের মালিকানাধীন ইটভাটা বাড়বকুণ্ডের অনন্তপুর এলকায় পাহাড় কেটে অবৈধভাবে ইট তৈরীর কারখানা গড়ে তোলে।

এ ব্যাপারে জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান বলেন, মহামমান্য হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে নুরজাহান ব্রিকফিল্ডে অভিযান চালানোর টের পেয়ে মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়। যার ফলে কাউকে জরিমানা করা যায়নি তবে ইটভাটার মালামাল জব্দ করা হয়।

২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন