২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news২৯ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ২৯ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

শপথ নিলেন চসিক মেয়রসহ কাউন্সিলররা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১ । ৩:১২ বিকাল

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র রেজাউল করিমসহ কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে চসিকের নতুন মেয়র রেজাউল করিম চৌধুরীকে ভার্চুয়ালি শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে শপথ নেন সংরক্ষিত আসনের ১৪ জন এবং সাধারণ আসনের ৪০ জন কাউন্সিলর। তাদের শপথ পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন চসিক মেয়র।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন