রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে অগ্নিকান্ডের ঘটনায় একটি তেলের দোকান ভষ্মীভূত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাউজান উপজেলা সদর শহীদ জাফর সড়কের আদালত ভবন ও সুলতানপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মাঝামাঝি স্থানে শওকত গণির তেলের দোকানে ঘটনাটি ঘটে।
স্থানীয় আ.লীগ নেতা মাওলানা এনাম অভিযোগ করে বলেন, রাউজান ফায়ারসার্ভিসকে কয়েকবার ফোন করলেও ফোন রিসিভ করেনি। এ সময় স্থানীয় লোকজনের প্রচেষ্টার পর ঘটনার আধঘন্টা অতিবাহিত হলে ফায়ারসার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাউজান পৌরসভার নব নির্বাচিত (বেসরকারিভাবে) মেয়র জমির উদ্দীন পারভেজ ও রাউজান থানার পুলিশের টিম।
এই ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শওকত গণি চৌধুরী।
২৪ ঘণ্টা/নেজাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ । ৭:২৮ রাত