২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৯ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news৭ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ৮ রজব ১৪৪২ হিজরি

জিপিএইচ প্লান্ট ও ষ্ট্যান্ডার্ড লুব অয়েলকে ৫ লক্ষ আশি হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ । ১২:০৩ রাত

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডে দুইটি প্রতিষ্ঠানকে পাঁচলক্ষ আশি হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। প্রতিষ্ঠান দুইটি হচ্ছে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত জিপিএইচ প্লান্ট ও কুমিরা এলাকায় অবস্থিত ষ্ট্যান্ডার্ড লুব অয়েল লিমিটেড।

শুনানি শেষে বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে জি পি এইচ প্লান্টের পরিবেশের ছাড়পত্র না থাকায় একলক্ষ টাকা এবং বায়ু দুষণের অপরাধে ষ্ট্যান্ডার্ড লুব অয়েল লিমিটেডকে চার লক্ষ আশি হাজার টাকা জরিমানা করা হয় বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, জিপিএইচ প্লান্ট পরিবেশের ছাড়পত্র বিহীন থাকায় এবং ষ্ট্যান্ডার্ড লুব অয়েল লিমিটেড পরিবেশ দূষণ করায় উক্ত দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে দুই প্রতিষ্ঠানকে ৫ লক্ষ আশি হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন