২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৯ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news৭ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ৮ রজব ১৪৪২ হিজরি

আনোয়ারায় স্যালাইনের প্যাকেট ভরা ৩০লিটার চোলাই মদ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ । ১২:২৫ রাত

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় অভিনব কায়দায় স্যালাইনের প্যাকেটে ভরা ৩০লিটার চোলাই মদ উদ্ধার করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) তানভীর হাসানের নেতৃত্বে দক্ষিণ গুয়াপঞ্চক ইলিয়াছের বসতঘরে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা ইলিয়াছ পালিয়ে যায়। সে দক্ষিণ গুয়াপঞ্চক গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র।

এই বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ গুয়াপঞ্চক ইলিয়াছের বসতঘরে অভিযানে যাই। এসময় তল্লাশি চালিয়ে তার রান্নাঘরে স্যালাইনের প্যাকেটে ভরে লুকানো অবস্থায় প্রায় ৩০লিটার চোলাই মদ জব্দ করি। আমাদের উপস্থিতি টের পেয়ে ওই ঘরের কর্তা ইলিয়াস পালিয়ে যায়।

২৪ ঘণ্টা/জাবেদুল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন