২৪ ঘন্টা নিউজ
শনিবার ২০ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news৮ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ৯ রজব ১৪৪২ হিজরি

২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ৩৫০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ । ৪:৩০ বিকাল

২৪ ঘণ্টা ডট নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫০ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৫ লাখ ৪৩ হাজার ২৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৩৪২ জন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে আরও ৪২৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯০ হাজার ৮৯২ জন হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন