২৪ ঘন্টা নিউজ
সোমবার ২২ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news১০ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ১১ রজব ১৪৪২ হিজরি

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৭৮ জন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ । ১২:৩৪ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে নতুন করে ৭৮ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৬২ জন এবং উপজেলাগুলোতে ১৬ জন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১২৯৯ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৯ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৩৪ হাজার ৪৬৬ জন।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৯টি নমুনা পরীক্ষা করে ৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৪২টি নমুনা পরীক্ষা করে ১১ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৭৬টি নমুনা পরীক্ষা করে ২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষা করে ১৭ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫৪টি নমুনা পরীক্ষা করে ১৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮টি নমুনা পরীক্ষা করে ১ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১০টি নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গতকাল বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৭১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৭০ এবং উপজেলায় ১০১ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩১ হাজার ৬৪১ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন