২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৪ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news১২ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ১৩ রজব ১৪৪২ হিজরি

রাঙ্গামাটিতে ইউএনওর কার্যালয়ে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ । ২:৩২ দুপুর

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঢুকে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সমর বিজয় চাকমা (৪০)।

আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত বিজয় চাকমা উপজেলার রূপকার ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য। তার বাড়ি একই এলাকায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন