২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৬ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news১৪ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ১৫ রজব ১৪৪২ হিজরি

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ । ৩:৩৮ বিকাল

নবনির্মিত চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর ২ নম্বর গেটস্থ কার্যালয়টি উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় সংসদের হুইপ ও সাংসদ শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম, সাংসদ ফজলে করিম চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদ, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ও জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রমুখ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়টি পুরাতন হওয়ায় ২০১৭ সালে গণপূর্ত বিভাগ-২ এর অধীনে নতুন ভবন নির্মাণকাজ শুরু হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন