২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৮ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news১৬ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ১৭ রজব ১৪৪২ হিজরি

ফটিকছড়িতে দলবল নিয়ে জমি দখলের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ । ১২:০০ রাত

ফটিকছড়ি প্রতিনিধিঃ ফটিকছড়িতে দলবল নিয়ে দিনদুপুরে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছিলোনিয়া গ্রামে এঘটনা ঘটে। এ ব্যাপারে ফটিকছড়ি থানায় মামলার প্রস্তুতি চলছে জানিয়েছেন জমির মালিক আবু জাফর।

অভিযোগ সূত্র আবু জাফর জানান, ছিলোনিয়া মৌজার বিএস ৪০৭৪ খতিয়ানের ৬২৫ দাগের ৪.০২ শতক জমি ক্রয় সূত্রে ভোগ দখলে থাকা অবস্থায স্থানীয় জনৈক সফি, তারপুত্ররা ও ভাড়াটে মাস্তান নিয়ে বার বার জমিটি দখল করতে আসে। এ ব্যাপারে ফটিকছড়ি থানায় ও চট্টগ্রাম চীপ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা চলমান রয়েছে।

এসব মামলা মোকদ্দমা অগ্রায্য করে শনিবার সকালে সফিরপুত্র সাকিব ২০/৩০জন ভাড়াটে মাস্তান নিয়ে জমিতে পাকা দেয়াল নির্মাণ করতে থাকে। এসময় জাফর ও তার পরিবারের লোকজন স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, থানা পুলিশ ও আত্মীয় স্বজনকে খবর দিলে তারা দ্রুত পালিয়ে যায়।

এ ব্যাপারে জমির মালিক আবু জাফর বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন