২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৮ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news১৬ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ১৭ রজব ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে রডের আঘাতে প্রাণ গেলো কিশোরের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ । ১২:৩১ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে চাচাতো ভাইয়ের রডের আঘাতে আহত হয়ে মো. বেলাল হোসেন (১৫) নামের এক কিশোর মারা গেছে। উপজেলার মধ্যম চরণদ্বীপ শরীফ পাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত বেলাল ওই এলাকার মুন্সি মিয়া সারেং বাড়ীর প্রবাসী বজল আহমদের ছেলে।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌণে ৭টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলাল মারা যায়।

নিহতের মামা নুরুল আবচার জানান, ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বেলালের চাচাতো ভাই মো.ঈদু আলম (১৬) শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি মেজবান খেয়ে আসার পথে বেলালের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এ ঘটনায় বেলালের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। ভর্তির এক ঘণ্টার মধ্যে বেলাল মারা যায়।

খবর পেয়ে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের পরিবারের পক্ষে এখনো মামলা দায়ের করেননি।

২৪ ঘণ্টা/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন