২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৮ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news১৬ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ১৭ রজব ১৪৪২ হিজরি

ভাটিয়ারীতে ওসমান গনি ও মুস্তাকিম স্মৃতি ক্রিকেটে সলিমপুর ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ । ১২:৩৭ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে মুজিব শতবর্ষ উপলক্ষে মরহুম হাজী ওসমান গনি ও মুস্তাকিম স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বেলা ভিউ ক্রিকেট মাঠে উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নাজীম উদ্দিন।

মাসব্যাপী উক্ত ক্রিকেট টুর্ণামেন্টে মোট চব্বিশটি টিম অংশ নেয়। ফাইনাল খেলায় সলিমপুর ক্রিকেট একাডেমি ৫ উইকেটে সীতাকুণ্ড ক্রিকেট একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমামনগর ক্রিকেট একাডেমীর সভাপতি ও খেলার প্রধান পৃষ্ঠপোষক ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুম, সাধারণ সম্পাদক মোঃ তুহিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান জীবন, আওয়ামীলীগ নেতা জাফর চৌধুরী, নাছির উদ্দিন, আবুল কাসেম, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আমজাদ,৬ ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ রাকিন, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাইমনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন