২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৮ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news১৬ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ১৭ রজব ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় স্কুল শিক্ষকের প্রাণহানি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ । ১:২৯ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তৌহিদুল ইসলাম জাফর (৫১) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার রাত আটটার দিকে উপজেলার সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাফর উপজেলা ফকিরহাটস্থ সাদেক মস্তান(রঃ) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সন্দ্বীপের মুছাপুর ৮ নং ওয়ার্ডের বাসিন্দ। তবে শিক্ষকতার কারণে দীর্ঘদিন যাবত সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় বসবাস করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাদেক মস্তান(রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সাদেক।

জানাযায়, রাত আটটার দিকে নিজ বাসা থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়, এসময় গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে নগরীর ম্যক্স হাসপাতালে প্রেরণ করলে রাত বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন