২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৮ ফেব্রুয়ারি ২০২১ www.24ghonta.news১৬ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ১৭ রজব ১৪৪২ হিজরি

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চবি শিক্ষার্থী গুরুতর আহত

সড়ক দুর্ঘটনা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ । ৭:৪৫ রাত

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চবির প্রীতিলতা হলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মো. আফসার। সে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা বেলায়েত হোসেন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারান আফসার। এতে পড়ে গিয়ে তার মাথায় ও মুখে জখম লাগে তার।

এ বিষয়ে চবি মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, আহত আফসারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে সে চমেকের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

২৪ ঘণ্টা/মেহেদি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন