২৪ ঘন্টা নিউজ
সোমবার ১ মার্চ ২০২১ www.24ghonta.news১৭ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ১৮ রজব ১৪৪২ হিজরি

সিএমপির ৮ ডিসির দফতর বদল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১ মার্চ, ২০২১ । ৫:২৮ সন্ধ্যা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার পদের ৮ কর্মকর্তার দফতর পরিবর্তন হয়েছে।

সোমবার (১ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

সিএমপি সূত্র জানায়, নগর পুলিশের সিটি এসবির উপ-কমিশনার হিসেবে দায়িত্বে থাকা আব্দুল ওয়ারিশকে সিএমপির পশ্চিম জোনের উপ-কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিএমপিতে উপ-কমিশনার হিসেবে যোগদান করা জসিম উদ্দীনকে উপ-কমিশনার পিওএম (বন্দর ও উত্তর) পদে পদায়ন করা হয়েছে।

ওই পদে থাকা শাকিলা সোলতানাকে উপ-কমিশনার ট্রাফিক (বন্দর) পদে বদলি করা হয়েছে।

উপ-কমিশনার ক্রাইম পদে থাকা এম এন নাসিরুদ্দীনকে ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ-কমিশনার পদে এবং পশ্চিম বিভাগের উপ-কমিশনার পদে দায়িত্বে থাকা ফারুক উল হককে ডিবি (পশ্চিম ও বন্দর) বিভাগে উপ-কমিশনার পদে বদলি করা হয়েছে।

ওই পদে দায়িত্ব পালন করে আসা মনজুর মোরশেদকে সিটি এসবির উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া উপ-কমিশনার ট্রাফিক (বন্দর) পদে কর্মরত তারেক আহম্মেদকে উপ-কমিশনার ট্রাফিক (পশ্চিম) বিভাগে আর ট্রাফিক (পশ্চিম) বিভাগের উপ-কমিশনার জয়নুল আবেদীনকে উপ-কমিশনার ক্রাইম পদে পদায়ন করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন