২৪ ঘন্টা নিউজ
সোমবার ১ মার্চ ২০২১ www.24ghonta.news১৭ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ১৮ রজব ১৪৪২ হিজরি

সলিমপুরে তিনতলা ছাদে খেলতে গিয়ে পড়ে প্রাণ গেল শিশু আকসার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১ মার্চ, ২০২১ । ৮:০৫ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে তিনতলা ছাদ থেকে পড়ে মোসাম্মৎ আকসা আকতার(০৪) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।

সোমবার (১লা মার্চ) বিকাল সোয়া চারটার সময় উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকার ৪ নং ওয়ার্ডে এঘটনা ঘটে। আকসা আক্তার ঔই এলাকার মোঃ বেলালের কন্যা।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪নং ওয়ার্ড ইউপি সংরক্ষিত মহিলা সদস্য বিউটি আক্তার।

জানা যায়, নিহত শিশু কন্যা নিজেদের বিল্ডিংয়ের তিনতলা ছাদের উপর খেলতে গিয়ে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন