ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে তৃতীয় ধাপে আরও দুটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ মার্চ) সকাল ১০টায় ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের টেকনিক্যাল কলেজের উত্তর পাশে এই অভিযান পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।
এই অভিযানে সেকান্দার মিয়ার এসএনবি ব্রিক্স, বিএনপি নেতা নাজিম উদ্দিন শাহিনের একতা বিক্স চিমনি ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের টিম নাজিরহাট পৌরসভায় ভেঙে দেওয়া হালদা ব্রিক্সে বাংলা চিমনি বসিয়ে ইট পোড়ানোর খবর পেয়ে আবারোও অভিযান পরিচালনা করে ইট ভাটা ভেঙ্গে দেয়। এই অভিযানে ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন র্যাব ও পুলিশ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ মার্চ, ২০২১ । ৫:৫৭ সন্ধ্যা